দুজনে দেখা হল মধুযামিনী রে
দেখা হয়েছে: 59
Bangla Lyrics
দুজনে দেখা হল মধুযামিনী রে
কেন কথা কহিল না
চলিয়া গেল ধীরে।।
নিকুঞ্জে দখিনাবায়
করিছে হায়-হায়
লতা পাতা দুলে দুলে
ডাকিছে ফিরে ফিরে।।
দুজনের আঁখি বারি
গোপনে গেল বয়ে
দুজনের প্রাণের কথা
প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা
জগতে দোঁহে একা।
চিরদিন ছাড়াছাড়ি যমুনা তীরে।।
Transliteration in English
dujne dekha hal madhujamini re ken katha kahil na chaliya gel dhire।। nikunje dakhinabay kariche hay-hay lata pata dule dule dakiche phire phire।। dujner akhi bari gopne gel baye dujner praner katha pranete gel raye। ar to hal na dekha jagte dohe eka। chirdin charachari jamuna tire।।