আয় তবে সহচরী

দেখা হয়েছে: 173

Bangla Lyrics

আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান।
আন্‌ তবে বীণা–
সপ্তম সুরে বাঁধ্‌ তবে তান ।।
পাশরিব ভাবনা, পাশরিব যাতনা,
রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ,
আন্‌ তবে বীণা–
সপ্তম সুরে বাঁধ্‌ তবে তান ।।
ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা ।
সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি ।
উলসিত তটিনী,
উথলিত গীতরবে খুলে দে রে মনপ্রাণ ।।

Transliteration in English

ay tabe sahachri, hate hate dhari dhari
nachibi ghiri ghiri, gahibi gan।
an tabe bina–
saptam sure badh tabe tan ।।
pashrib bhabna, pashrib jatna,
rakhib pramode bhari dibanishi manpran,
an tabe bina–
saptam sure badh tabe tan ।।
dhalo dhalo shashadhar, dhalo dhalo jochna ।
samiran, bahe ja re phule phule dhali dhali ।
ulsit tatini,
uthlit gitarbe khule de re manpran ।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আয় তবে সহচরী” গানটি কে গেয়েছেন?
“আয় তবে সহচরী” গানটির শিল্পী: সমবেত কন্ঠেসমবেত কন্ঠে এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আয় তবে সহচরী” গানের গীতিকার ও সুরকার কে?
“আয় তবে সহচরী” কোন বিভাগের গান?
“আয় তবে সহচরী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।