প্রাঙ্গণে মোর শিরীষ শাখায়
দেখা হয়েছে: 53
Bangla Lyrics
প্রাঙ্গণে মোর শিরীষশাখায়
ফাগুন মাসে কী উচ্ছ্বাসে
ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা।
ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা ।।
প্রত্যহ সেই ফুল্ল শিরীষ
প্রশ্ন শুধায় আমায় দেখি ‘এসেছে কি–
এসেছে কি।’
আর বছরেই এমনি দিনেই
ফাগুন মাসে কী উচ্ছ্বাসে
নাচের মাতন লাগল শিরীষ-ডালে
স্বর্গপুরের কোন্ নূপুরের তালে।
প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল,
শুনাও দেখি আসে নি কি–
আসে নি কি।’
আবার কখন এমনি দিনেই
ফাগুন মাসে কী আশ্বাসে
ডালগুলি তার রইবে শ্রবণ পেতে
অলখ জনের চরণ-শব্দে মেতে।।
প্রত্যহ তার মর্মরস্বর
বলবে আমায় কী বিশ্বাসে, ‘সে কি আসে–
সে কি আসে।’
প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসে কী আশ্বাসে,
‘হায় গো, আমার ভাগ্য-রাতের তারা,
নিমেষ-গণন হয় নি কি মোর সারা।’
প্রত্যহ বয় প্রাঙ্গণময়
বনের বাতাস এলোমেলো–
‘সে কি এল–
সে কি এল।’
Transliteration in English
pranggne mor shirishshakhay phagun mase ki uchchbase klantibihin phul photanor khela। kshantkujan shantbijan sandhjabela ।। pratjah sei phull shirish prashn shudhay amay dekhi ‘eseche ki– eseche ki।’ ar bachrei emni dinei phagun mase ki uchchbase nacher matan lagal shirish-dale sbargpurer kon nupurer tale। pratjah sei chanchal pran shudhiyechil, shunao dekhi ase ni ki– ase ni ki।’ abar kakhan emni dinei phagun mase ki ashbase dalguli tar raibe shraban pete olakh janer charan-shabde mete।। pratjah tar marmarasbar balbe amay ki bishbase, ‘se ki ase– se ki ase।’ prashn janai pushpbibhor phagun mase ki ashbase, ‘hay go, amar bhagj-rater tara, nimesh-ganan hay ni ki mor sara।’ pratjah bay prangganamay baner batas elomelo– ‘se ki el– se ki el।’