আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে
দেখা হয়েছে: 8.2K
Bangla Lyrics
আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে।
দিনে রাইতে তোমায় আমি
দিনে রাইতে তোমায় আমি খুইজা মরি রে।।
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে
ভুলিবে না মোরে এ জীবন গেলে।।
যদি না পাই তোমারে আমার জীবনের তরে
সোনার জীবন আঙ্গার হইব।।
তোমার লাইগা রে ।
ভুলতে পার বন্ধু তুমি আমি ভুলি নাই
পর কালে যেন বন্ধু
মরন কালে যেন বন্ধু একবার তোমায় পাই।
যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে
তখন কিন্তু বলব আমি , তখন কিন্তু বলব আমি
প্রেম কিছুই না রে ।।
Transliteration in English
amar sona bandhure tumi kothay raila re। dine raite tomay ami dine raite tomay ami khuija mari re।। pratham dekhar kale bandhu katha diyechile bhulibe na more e jiban gele।। jadi na pai tomare amar jibner tare sonar jiban anggar haib।। tomar laiga re । bhulte par bandhu tumi ami bhuli nai par kale jen bandhu maran kale jen bandhu ekbar tomay pai। jadi na pai se kale prem jaib biphle takhan kintu balab ami , takhan kintu balab ami prem kichui na re ।।