স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে
দেখা হয়েছে: 169
Bangla Lyrics
স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে
পানি টলটল মেঘনা নদীর কাছে
আমার অনেক ঋণ আছে
বকের ডানায় ছাওয়া চরের কাছে
চাঁদ জাগা বাঁশ বাগানের কাছে
আমার অনেক ঋণ আছে
যখন হাওয়ায় উড়ে কালো হলদে পাখি
আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি
উড়ন্ত ঐ পাখির মালার কাছে
আমার অনেক ঋণ আছে
প্রতিদিন পূব দিগন্তে লাল সূর্য উঠে হাসি ঝরিয়ে
কাজল দীঘির শান্ত বুকে পদ্ম ফোটে শোভা ছড়িয়ে
পথই আমার প্রানের ভাষা ব্যাকুল ডাকে
সূর্যোদয়ে শহীদের খুন জড়িয়ে থাকে
পথদের কাছে সূর্যোদয়ের কাছে
স্বপ্ন ছাওয়া একটি পথের কাছে
আমার অনেক ঋণ আছে।।
Transliteration in English
smriti jhalamal sunil mather kache pani talatal meghna nadir kache amar onek rin ache baker danay chaoa charer kache chad jaga bash baganer kache amar onek rin ache jakhan haoay ure kalo halde pakhi ami kebal mugdh haye cheye thaki urant oi pakhir malar kache amar onek rin ache pratidin pub dignte lal surj uthe hasi jhariye kajal dighir shant buke padm phote shobha chariye pathai amar praner bhasha bjakul dake surjodye shahider khun jariye thake pathder kache surjodyer kache sbapn chaoa ekti pather kache amar onek rin ache।।