আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে
দেখা হয়েছে: 59
Bangla Lyrics
আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।
এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ’রে ॥
না চাহিতে মোরে যা করেছ দান– আকাশ আলোক তনু মন প্রাণ,
দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য ক’রে
অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥
আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে;
তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে।
এ যে তব দয়া, জানি জানি হায়, নিতে চাও ব’লে ফিরাও আমায়–
পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য ক’রে
আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥
রাগ: ছায়ানট
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1313
রচনাকাল (খৃষ্টাব্দ): 1907
Transliteration in English
ami bahu basnay pranapne chai, banchit kare bachale more। e kripa kathor sanchit mor jiban bh’re ॥ na chahite more ja karech dan– akash alok tanu man pran, dine dine tumi nitech amay se maha danerai jogj k’re oti-ichchar sangkat hate bachaye more ॥ ami kakhno ba bhuli kakhno ba chali tomar pather lakshj dhare; tumi nishthur sammukh hate jao je sare। e je tab daya, jani jani hay, nite chao b’le phirao amay– purn kariya labe e jiban tab milnerai jogj k’re adha-ichchar sangkat hate bachaye more ॥ rag: chayanat tal: ektal rachnakal (banggabd): 1313 rachnakal (khrishtabd): 1907
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে” গানটি কে গেয়েছেন?
“আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে” গানটির শিল্পী: মোহন সিং। মোহন সিং এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কাঙ্গালীচরণ সেন।
“আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।