মন যদি ভেঙে যায়
দেখা হয়েছে: 2K
Bangla Lyrics
মন যদি ভেঙে যায়
যাক, যাক, কিছু বলব না।
তোমার যাবার বেলা
আমার প্রেমের কথা তুলব না।।
নাইবা মানলো বাধা
চোখের জলের এই নদী
পথ চেয়ে একা একা
কাঁদব না হায় নিরবধি।
তোমার পথের জ্বালা
তোমার পায়ের ধুলা।
মুছিয়ে দিয়েছি আঁখি জলে
সেই তো অনেক বড় সান্ত্বনা।।
কি আছে না হয় আমি
কেঁদেই কাটাব এ জীবন
না হয় ছলনা দিয়ে
বুঝিয়ে রাখব এ মন।
তোমার জীবন তৃষা
পেয়েছে পথের দিশা।
এগিয়ে চলেছ সে পথে
সেই তো অনেক বড় সান্ত্বনা।।
Transliteration in English
man jadi bhenge jay jak, jak, kichu balab na। tomar jabar bela amar premer katha tulab na।। naiba manlo badha chokher jaler ei nadi path cheye eka eka kadab na hay nirabdhi। tomar pather jbala tomar payer dhula। muchiye diyechi akhi jale sei to onek bar santbna।। ki ache na hay ami kedei katab e jiban na hay chalna diye bujhiye rakhab e man। tomar jiban trisha peyeche pather disha। egiye chalech se pathe sei to onek bar santbna।।