বসন্ত প্রভাতে এক মালতীর ফুল
দেখা হয়েছে: 56
Bangla Lyrics
বসন্তপ্রভাতে এক মালতীর ফুল
প্রথম মেলিল আঁখি তার,
চাহিয়া দেখিল চারি ধার।।
উষারানী দাঁড়াইয়া শিয়রে তাহার
দেখিছে ফুলের ঘুম-ভাঙা।
হরষে কপোল তার রাঙা।।
মধুকর গান গেয়ে বলে,
‘মধু কই । মধু দাও দাও।
হরষে হৃদয় ফেটে গিয়ে ফুল বলে, ‘এই লও লও।
বায়ু আসি কহে কানে কানে
‘ফুলবালা, পরিমল দাও ।
আনন্দে কাঁদিয়া কহে ফুল,
‘যাহা আছে সব লয়ে যাও।
হরষ ধরে না তার চিতে
আপনারে চাহে বিলাইতে
বালিকা আনন্দে কুটি-কুটি
পাতায় পাতায় পড়ে লুটি।।
Transliteration in English
basantaprbhate ek maltir phul pratham melil akhi tar, chahiya dekhil chari dhar।। usharani daraiya shiyre tahar dekhiche phuler ghum-bhanga। harshe kapol tar ranga।। madhukar gan geye bale, ‘madhu kai । madhu dao dao। harshe hriday phete giye phul bale, ‘ei lao lao। bayu asi kahe kane kane ‘phulbala, parimal dao । annde kadiya kahe phul, ‘jaha ache sab laye jao। harash dhare na tar chite apnare chahe bilaite balika annde kuti-kuti patay patay pare luti।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বসন্ত প্রভাতে এক মালতীর ফুল” গানটি কে গেয়েছেন?
“বসন্ত প্রভাতে এক মালতীর ফুল” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বসন্ত প্রভাতে এক মালতীর ফুল” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“বসন্ত প্রভাতে এক মালতীর ফুল” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বসন্ত প্রভাতে এক মালতীর ফুল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।