এ শুধু গানের দিন

দেখা হয়েছে: 272

শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়অ্যালবাম: পথে হল দেরীবছর: 1957বিভাগ: আধুনিক

Bangla Lyrics

এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার।

এ তিথি শুধু গো যেন
দখিন হাওয়ার।।

এ লগনে দুটি পাখি
মুখোমুখি নীড়ে জেগে রয়
কানে কানে রূপকথা কয়।

এ তিথি শপথ আনে
হৃদয় চাওয়ার।।

এ লগনে তুমি আমি
একই সুরে মিশে যেতে চাই
প্রাণে প্রাণে সুর খুঁজে পাই।

এ তিথি শুধু গো যেন
তোমায় পাওয়ার।।

Transliteration in English

e shudhu ganer din
e lagan gan shonabar।
e tithi shudhu go jen
dakhin haoar।।
e lagne duti pakhi
mukhomukhi nire jege ray
kane kane rupaktha kay।
e tithi shapath ane
hriday chaoar।।
e lagne tumi ami
ekai sure mishe jete chai
prane prane sur khuje pai।
e tithi shudhu go jen
tomay paoar।।