তুমি যাবেই চলে আমি জানতাম

দেখা হয়েছে: 163

Bangla Lyrics

তুমি যাবেই চলে আমি জানতাম।।
আমি জানতাম আমি জানতাম
যেমন করে চলে গেছে
কালবোশেখীর সেই ঝড়
আমি জানতাম।।
তুমি ভেঙ্গেই দেবে আমি জানতাম
আমি জানতাম আমি জানতাম
যেমন করে হঠাৎ এসে যে হাওয়ায়
ভেঙ্গে গেছে ঘর আমি জানতাম
তুমি যাবেই চলে আমি জানতাম।।

আমি দেখতাম আমি দেখতাম
একটু একটু করে মেঘ
মনের আকাশে বাসা বাঁধছে
অকারণ অভিমানে কাঁদছে।।
সেই ভাল মুছে যাক ফেলে আসা সব অবসর
আমি জানতাম আমি জানতাম
তুমি যাবেই চলে আমি জানতাম।।

আমি বুঝতাম আমি বুঝতাম
একটু একটু করে ভুলের প্রাসাদ গড়ে তুলছে
সে প্রাসাদ হাওয়া লেগে দুলছে
সেই ভাল ভেঙ্গে যাক ভুলে ভরা সেই বালুচর।।
আমি জানতাম আমি জানতাম
তুমি যাবেই চলে আমি জানতাম
তুমি ভেঙ্গেই দেবে আমি জানতাম।।

Transliteration in English

tumi jabei chale ami jantam।।
ami jantam ami jantam
jeman kare chale geche
kalboshekhir sei jhar
ami jantam।।
tumi bhenggei debe ami jantam
ami jantam ami jantam
jeman kare hathaৎ ese je haoay
bhengge geche ghar ami jantam
tumi jabei chale ami jantam।।
ami dekhtam ami dekhtam
ektu ektu kare megh
maner akashe basa badhche
okaran obhimane kadche।।
sei bhal muche jak phele asa sab obasar
ami jantam ami jantam
tumi jabei chale ami jantam।।
ami bujhtam ami bujhtam
ektu ektu kare bhuler prasad gare tulche
se prasad haoa lege dulche
sei bhal bhengge jak bhule bhara sei baluchar।।
ami jantam ami jantam
tumi jabei chale ami jantam
tumi bhenggei debe ami jantam।।