আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

দেখা হয়েছে: 276

Bangla Lyrics

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান।।

তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া
তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা
সবার চেয়ে দিলে মাটির মানুষকে সন্মান।।

যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া
দমে দমেতে হরদম সে যে পেল পরিত্রান।।

শিশু মুছা নবীকে যখন দুশমনেরই ডরে
সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে
প্রানে ছিল যাহার ভয়, সেথায় পেল সে আশ্রয়
সেই দুশমনেরই হাতে তাঁহার বাঁচাইলে প্রান।।

Transliteration in English

allahu allahu tumi jalle jalaluhu
shesh kara to jayna geye tomar gungan
tumi kader gaphphar, tumi jalil jabbar
onant osim tumi rahim rahman।।
tumi matir adamke pratham srishti kariya
ghoshna kariya dile shreshth baliya
tai nurer phereshta kare adamke sejda
sabar cheye dile matir manushke sanman।।
jakhan iunuch nabire khail machete giliya
phereshta pathaile tumi echme ajam diya
dame damete haradam se je pel paritran।।
shishu mucha nabike jakhan dushamnerai dare
sindhuke bhariya dile bhasaye sagre
prane chil jahar bhay, sethay pel se ashray
sei dushamnerai hate tahar bachaile pran।।