ধুমকেতু
দেখা হয়েছে: 113
Bangla Lyrics
নিঝুম শহরে বৃষ্টি ধোয়া রাত্রি
মৌন ক্লান্ত আমি সময়ের যাত্রি
পিছু ফেলে যেতে চাই সকল মায়া
মনের কোনে তবু কিসের ছায়া
চলমান হয়ে ওঠে টুকরো ছবি সব
হৃদয়ে তোমার শ্বাশত আবয়ব
ধুমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জোতিষ্ক হয়ে
সোনালী আলোর পথ ঢেকে যায় আঁধারে
সকল নদী কি পারে বয়ে যেতে সাগরে
শহরে মিলন তার শহরেই ইতি
সুখ নেই শহরে শুধু তোমার স্মৃতি
ধুমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জোতিষ্ক হয়ে
ধুমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জোতিষ্ক হয়ে
জীবন চলেছে আজ দিগন্তের পানে
মাদক বাতাসে তুমি সুর তোল কানে
ফিরে এসো ফিরে এসো একটু দাড়াও
আবার হৃদয়ে মোর ঝড় তুলে যাও
ধুমকেতু হয়ে গেলে মোরে ছুঁয়ে
রয়ে গেলে হৃদয়ে জোতিষ্ক হয়ে ।।
Transliteration in English
nijhum shahre brishti dhoa ratri moun klant ami samyer jatri pichu phele jete chai sakal maya maner kone tabu kiser chaya chalman haye othe tukro chabi sab hridye tomar shbashat abayab dhumketu haye gele more chuye raye gele hridye jotishk haye sonali alor path dheke jay adhare sakal nadi ki pare baye jete sagre shahre milan tar shahrei iti sukh nei shahre shudhu tomar smriti dhumketu haye gele more chuye raye gele hridye jotishk haye dhumketu haye gele more chuye raye gele hridye jotishk haye jiban chaleche aj dignter pane madak batase tumi sur tol kane phire eso phire eso ektu darao abar hridye mor jhar tule jao dhumketu haye gele more chuye raye gele hridye jotishk haye ।।