ভালবেসো একবার
দেখা হয়েছে: 181
Bangla Lyrics
ছুঁয়ে ছুঁয়ে দেখো আমার হাড়
ছুঁয়ে ছুঁয়ে শেখো একি!
চোখ দিয়েছি প্রিয় বন্ধু
সে চোখে দেখো পৃথিবীর রূপ একি
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব দিয়েছি দেবার।
বিশাল মহাকাশ ছোট্ট পৃথিবী
তিনভাগ জলে ভাসা
একভাগ মাটি তুমি বন্ধু
বেঁধেছো ছোট্ট বাসা
সে ছোট ঘরেতে শূন্যতা ভরে
নির্বাক মিছে আশা
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব দিয়েছি দেবার।
মেঘেতে জল পরী নেই
মেঘেতে মেঘ পরী কই?
মহাকাশ শূন্য অসীম
সে রেখায় একা একা
পৃথিবীর পানে চেয়ে
দু’চোখে স্বপ্ন নিয়ে
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব দিয়েছি দেবার।
হাজারে হাজারে মানুষ বাজারে
বাজারে স্বপ্ন ঝুলি
একা একা আর
থেকে হাহাকার
কি করি কি করি
তবু বুক পেতে রেখে
ভালবাসা দেখে
আয় ছুটে আয় বাঁচি
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব দিয়েছি দেবার।
Transliteration in English
chuye chuye dekho amar har chuye chuye shekho eki! chokh diyechi priy bandhu se chokhe dekho prithibir rup eki tabu bandhu bhalbeso ekbar ja chil sab diyechi debar। bishal mahakash chott prithibi tinbhag jale bhasa ekbhag mati tumi bandhu bedhecho chott basa se chot gharete shunjta bhare nirbak miche asha tabu bandhu bhalbeso ekbar ja chil sab diyechi debar। meghete jal pari nei meghete megh pari kai? mahakash shunj osim se rekhay eka eka prithibir pane cheye du’chokhe sbapn niye tabu bandhu bhalbeso ekbar ja chil sab diyechi debar। hajare hajare manush bajare bajare sbapn jhuli eka eka ar theke hahakar ki kari ki kari tabu buk pete rekhe bhalbasa dekhe ay chute ay bachi tabu bandhu bhalbeso ekbar ja chil sab diyechi debar।