স্টেশন রোডে
দেখা হয়েছে: 127
Bangla Lyrics
স্টেশন রোডে জীবন ধারা
ফুটপাথের ঐ নগর নটিরা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
স্টেডিয়ামের জরিনা বিবি
ভীষন জ্বরে ঘুম আসেনা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে
কত সুন্দর সব স্বপ্নকলি
অসময়ে হায় হয়রে পতন
অনিন্দ কোলাহল থমকে যায়
বেড়েই চলে শুধু মৃত আশা
এসো সবাই মিলে গড়ে তুলি
আনকোড়া এক নতুন সমাজ
ধর্মের ব্যারিকেড ভেঙে ফেলো
স্বাধীনভাবে কিছু ভাবতে শেখো
লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে।।
Transliteration in English
steshan rode jiban dhara phutpather oi nagar natira bhater ashay dichche sharir jen trimatrik jibant chabi stediyamer jarina bibi bhishan jbare ghum asena bhater ashay dichche sharir jen trimatrik jibant chabi lobhi drishti ekhane sekhane chariye ache kichu mangspind oshay manusher artnade meghna jamunar par bhange kat sundar sab sbapnakli osamye hay hayre patan onind kolahal thamke jay berei chale shudhu mrit asha eso sabai mile gare tuli ankora ek natun samaj dharmer bjariked bhenge phelo sbadhinbhabe kichu bhabte shekho lobhi drishti ekhane sekhane chariye ache kichu mangspind oshay manusher artnade meghna jamunar par bhange।।