এই মেঘ এই বৃষ্টি

দেখা হয়েছে: 135

শিল্পী: ডিজিটালবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

এই মেঘ এই বৃষ্টি অশান্ত নীলিমায়
তার মাঝে ভেসে ভেসে পাখি নীড়ে যায়
স্মৃতি হয়ে আছে সাথী একা কেটে যায় তিথি
ডাকে না কেউ যে আমায়।

বিরহেরই সুর বেজে চলে
ভাঙা চোরা এই মনের বীণায়
সুখ নামের ঐ মায়া মৃগ
দূর সুদুরে কেন হারিয়ে যায়।

রব আমি পথ চেয়ে চেয়ে
তোমারই আশায় আশায়।।

নদী কি কখনো মোহনায় মেশে
ফেলে আসা পথ ভূলতে পারে
তোমার আমার সেই ফেলে আসা
স্মৃতিগুলো কাঁদায় আমারে।

মর্মে রয়েছো রয়েছো হিয়ায়
রয়েছো শিরায় শিরায়।।

Transliteration in English

ei megh ei brishti oshant nilimay
tar majhe bhese bhese pakhi nire jay
smriti haye ache sathi eka kete jay tithi
dake na keu je amay।
birherai sur beje chale
bhanga chora ei maner binay
sukh namer oi maya mrig
dur sudure ken hariye jay।
rab ami path cheye cheye
tomarai ashay ashay।।
nadi ki kakhno mohnay meshe
phele asa path bhulte pare
tomar amar sei phele asa
smritigulo kaday amare।
marme rayecho rayecho hiyay
rayecho shiray shiray।।