আমি বাংলা মায়ের ছেলে

দেখা হয়েছে: 1.6K

Bangla Lyrics

আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়
জন্ম বাংলা মায়ের কোলে
বাংলা মায়ের ছেলে
আমি বাংলা মায়ের ছেলে

বাংলা মায়ের মুখের হাসি
প্রাণের চেয়েও ভালোবাসি
মায়ের হাসি পূর্ন শশী- রত্ন-মানিক জ্বলে।

মায়ের তুলনা কি আর ধরণীতে মিলে
মা আমার শস্য-শ্যামলা সুশোভিত ফলে ফুলে
বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে

গাছে গাছে মিষ্ট ফল, মাঠে ফলে সোনার ফসল
রয়েছে সুশীতল জল, নদী-নালা খালে-বিলে।

কোকিল ডাকে কুহ স্বরে, বুলবুল নাচে ডালে
শুক-সারী গান গায় মা যেন থাকেন কুশলে
বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে

বাউল আব্দুল করিম বলে, জীবন লীলা সাঙ্গ হলে
শুয়ে থাকবো মায়ের কোলে, তাপ-অনুতাপ ভুলে।

মাকে ভুলে না মায়ের খাঁটি সন্তান হলে
মা বিনে আর কে আছে কার, সুখে-দুখে মা-মা বলে
বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে।।

Transliteration in English

ami bangla mayer chele
jiban amar dhanj je hay
janm bangla mayer kole
bangla mayer chele
ami bangla mayer chele
bangla mayer mukher hasi
praner cheyeo bhalobasi
mayer hasi purn shashi- ratn-manik jbale।
mayer tulna ki ar dharnite mile
ma amar shasj-shjamla sushobhit phale phule
bangla mayer chele, ami bangla mayer chele
gache gache misht phal, mathe phale sonar phasal
rayeche sushital jal, nadi-nala khale-bile।
kokil dake kuh sbare, bulbul nache dale
shuk-sari gan gay ma jen thaken kushle
bangla mayer chele, ami bangla mayer chele
baul abdul karim bale, jiban lila sangg hale
shuye thakbo mayer kole, tap-onutap bhule।
make bhule na mayer khati santan hale
ma bine ar ke ache kar, sukhe-dukhe ma-ma bale
bangla mayer chele, ami bangla mayer chele।।