বাঁশরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
দেখা হয়েছে: 216
Bangla Lyrics
বাঁশরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।
এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে।
তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে
আমাদের স্কুল-কলেজে শেখে লোকে লেখা-পড়া।
প্রাণে গান নাই মিছে তাই – রবিঠাকুর মুর্তি গড়া
তোমার ঐ দেহাতী গান দোলে যখন বাঁশির মুখে
আমাদের নকল-ভন্ড কৃষ্টি চালায় করাত বুকে
বুকে আর গলায় আমার শহর কলকাতায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।
ঠেলা ভ্যান চালাও তুমি কিংবা ভাড়া গাড়ির ক্লিনার
ক’বছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার
আগে পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে
হেসে গিয়া এমন সুরে হয়ত ডাকো কোলকাতাকে
ফিরে এসে উদাম খাটো গায় গতরে ব্যস্ত হাতে
মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কোলকাতাতে
তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।।
Transliteration in English
bashriya bajao bashi dekhina tomay geyo sur bhese beray shahure haoay। e shahre escho tumi kabe kon rajj theke। tomader deshe bujhi sab manushai bashi shekhe amader skul-kaleje shekhe loke lekha-para। prane gan nai miche tai – rabithakur murti gara tomar oi dehati gan dole jakhan bashir mukhe amader nakal-bhand krishti chalay karat buke buke ar galay amar shahar kalkatay geyo sur bhese beray shahure haoay। thela bhjan chalao tumi kingba bhara garir klinar k’bachre ekbar jao tomar desher nadir kinar age pele bashi bajao phele asa gharer dake hese giya eman sure hayat dako kolkatake phire ese udam khato gay gatre bjast hate majurite bhag basachche kara tomar kolkatate taderai gaiye ami sajano jalsay geyo sur bhese beray shahure haoay।।