বর্ষা আমার চোখের প্রিয় ঋতু
দেখা হয়েছে: 825
Bangla Lyrics
বর্ষা আমার চোখের প্রিয় ঋতু
তাইতো সদাই তোমায় ঘিরে
হচ্ছি আমি ভীতু
কষ্ট আমার ভালোবাসার কাঁথা
না হলে কি তোমায় চেয়ে
পেতাম শুধু ব্যথা
ইচ্ছে করলে নিতে পারো
আমার দেয়া নাম
এর বদলে নাইবা দিলে
ভালোবাসার দাম।
মেঘে মেঘে কাটলো যখন বেলা
তখন দেখি চারিদিকে
তোমার অবহেলা
সূর্য যখন কপাল জুড়ে টিপ
ভালোবাসা বন্দী শিবির
দূরের নিঝুম দ্বীপ।
ছোট্ট জীবন যখন ছিল বিশাল
তুমি সে তো ভেঙেছিলে
আমার মনের দেয়াল
হৃদয় যখন হারায় সুখের বলয়
চাওয়া পাওয়ার হিসেব কষা
শুধুই ব্যর্থ সময়।
Transliteration in English
barsha amar chokher priy ritu taito sadai tomay ghire hachchi ami bhitu kasht amar bhalobasar katha na hale ki tomay cheye petam shudhu bjatha ichche karle nite paro amar deya nam er badle naiba dile bhalobasar dam। meghe meghe katlo jakhan bela takhan dekhi charidike tomar obhela surj jakhan kapal jure tip bhalobasa bandi shibir durer nijhum dbip। chott jiban jakhan chil bishal tumi se to bhengechile amar maner deyal hriday jakhan haray sukher balay chaoa paoar hiseb kasha shudhui bjarth samay।