বাংলাদেশ

দেখা হয়েছে: 658

শিল্পী: জেমসঅ্যালবাম: পিয়ানোসুরকার: প্রিন্স মাহমুদগীতিকার: প্রিন্স মাহমুদবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সারোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের একাক্তরের দিনগুলি
তুমি জসিম উদদীনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ
তুমি শহীদ মিনারের প্রভাতফেরী, ভাইহারা একুশের গান
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি………

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা, উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীর
তুমি সুরের পাখি আব্বাসের দরদভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্নানদীর টান
তুমি সুফিয়া কামালের কাব্যভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শাণিত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি………..

তুমি বিস্মৃত লগ্নমাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম, প্রথম ও শেষ ছোঁয়ায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তিসংগ্রামে সোনাধরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি……..

Transliteration in English

tumi mishrit lagn madhurir jale bheja kabitay
acho saroardi, sherebangla, bhasanir shesh ichchay
tumi banggabndhur rakte agun jbala jbalamyi se bhashan
tumi dhaner shishe mishe thaka shahid jiyar sbapan
tumi chelehara ma jahanara imamer ekaktrer dinguli
tumi jasim uddiner nakshi kathar math, mutho mutho sonar dhuli
tumi tirish kingba tar odhik lakho shahider pran
tumi shahid minarer prabhatpheri, bhaihara ekusher gan
amar sonar bangla, ami tomay bhalobasi
janm diyecho tumi mago, tai tomay bhalobasi
amar praner bangla, ami tomay bhalobasi
praner priy mago toke, bar beshi bhalobasi………
tumi kabi najruler bidrohi kabita, unnat mam shir
tumi rakter kalite lekha nam, sat shreshth bir
tumi surer pakhi abbaser daradabhra sei gan
tumi abdul alimer sarbnasha padnandir tan
tumi suphiya kamaler kabjbhashay narir odhikar
tumi sbadhin bangla betarkendrer shanit churir dhar
tumi jaynul abedin, es em sultaner rangtulir achar
shahidullah kaysar, munir choudhurir natun dekha sei bhor
amar sonar bangla, ami tomay bhalobasi
janm diyecho tumi mago, tai tomay bhalobasi
amar praner bangla, ami tomay bhalobasi
praner priy mago toke, bar beshi bhalobasi………..
tumi bismrit lagnmadhurir jale bheja kabitay
tumi banggalir garb, banggalir prem, pratham o shesh choay
tumi banggabndhur rakte agun jbala jbalamyi se bhashan
tumi dhaner shishe mishe thaka shahid jiyar sbapan
tumi ekti phulke bachabo bale beje otho sumdhur
tumi rage onurage muktisanggrame sonadhra sei roddur
tumi pratiti panggu muktijoddhar obhimaner sangsar
tumi krandan, tumi hasi, tumi jagrat shahid minar
amar sonar bangla, ami tomay bhalobasi
janm diyecho tumi mago, tai tomay bhalobasi
amar praner bangla, ami tomay bhalobasi
praner priy mago toke, bar beshi bhalobasi……..