গল্প কথার কল্পলোকে এক যে ছিল রাজার কুমার
দেখা হয়েছে: 158
Bangla Lyrics
গল্প কথার কল্পলোকে এক যে ছিল রাজার কুমার।
একদিন এক রাজকুমারীর সাথে হলো দেখা তার
(তারপর)
প্রথম দেখার শুভক্ষণে কাঁপলো হৃদয় সংগোপনে।
রাজকুমারীর গলায় দিল গজমতির হার, সেই রাজার কুমার
(তারপর)
রাজকুমারী ভেবে রাজার কুমার যারে দিল মালাখানি।
রাজকন্যার ছলে সে মালা নিল সে যে এক মায়াবিনী
(তারপর, তারপর কী হলো)
একদিন সে চুপিসারে হারিয়ে গেল তেপান্তরে।
রাজকুমারীর ভুল ভাঙ্গাবার পায় নি সময় আর, সেই রাজার কুমার
(তাহলে)
দিনের পরে রাত আসে আর রাতের পরে দিন
রাজকুমারীর সকল আশা ধুলোয় হলো লীন
হায় অভাগিনী তার কী যে ব্যাথা কেউ তো জানলো না
রাজকুমারের সপ্তডিঙ্গা আর তো ফিরে এলো না
দুটি পান্থ আঁখি যাবে স্বপ্নে ঢাকি
আহা এ পথ যে হবে অবসান
জানি রাজারকুমার ফিরে আসবে আবার
আহা রাঙ্গিয়ে দিতে ভীরু প্রান।
Transliteration in English
galp kathar kalploke ek je chil rajar kumar। ekdin ek rajkumarir sathe halo dekha tar (tarapar) pratham dekhar shubhakshne kaplo hriday sanggopne। rajkumarir galay dil gajamtir har, sei rajar kumar (tarapar) rajkumari bhebe rajar kumar jare dil malakhani। rajaknjar chale se mala nil se je ek mayabini (tarapar, tarapar ki halo) ekdin se chupisare hariye gel tepantre। rajkumarir bhul bhanggabar pay ni samay ar, sei rajar kumar (tahle) diner pare rat ase ar rater pare din rajkumarir sakal asha dhuloy halo lin hay obhagini tar ki je bjatha keu to janlo na rajkumarer saptdingga ar to phire elo na duti panth akhi jabe sbapne dhaki aha e path je habe obsan jani rajarkumar phire asbe abar aha ranggiye dite bhiru pran।