তোমার কাজল কেশ ছড়ালো বলে
দেখা হয়েছে: 173
Bangla Lyrics
তোমার কাজল কেশ ছড়ালো বলে
এই রাত এমন মধুর।
তোমার হাসির রঙ লাগলো বলে।
দোলে ঐ বনের মুকুল।।
এই ঘন কুন্তল বন্যা
কে দিল তোমায় বলো কন্যা।
অধরে কে দিল বলো জড়ায়ে।
ফাল্গুনী হাসির সুর।।
আমার গানের কলি ভ্রমর হয়ে
তোমারে শুধায় যদি তা
তুমি বলবে কী তা।
এই রাত ঘন নিশি গন্ধা
আঁখিরে বুলায় বুঝি তন্দ্রা।
কে দিল তোমার নিশি ভরায়ে
কে দিল আমার নিশি ভরায়ে।
তোমার হাসি মধুর
তোমার হাসির রঙ লাগলো বলে
এই রাত এমন মধুর।।
Transliteration in English
tomar kajal kesh charalo bale ei rat eman madhur। tomar hasir rang laglo bale। dole oi baner mukul।। ei ghan kuntal banja ke dil tomay balo kanja। odhre ke dil balo jaraye। phalguni hasir sur।। amar ganer kali bhramar haye tomare shudhay jadi ta tumi balbe ki ta। ei rat ghan nishi gandha akhire bulay bujhi tandra। ke dil tomar nishi bharaye ke dil amar nishi bharaye। tomar hasi madhur tomar hasir rang laglo bale ei rat eman madhur।।