মন তো ছোয়া যাবে না

দেখা হয়েছে: 222

শিল্পী: শাহনাজ রহমতুল্লাহঅ্যালবাম: স্মৃতিটুকু থাকসুরকার: আলম খানবছর: 1971বিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

মন তো ছোয়া যাবে না
ধরা সে যে দিবে না
ভালবাসার পিঞ্জরে
বন্দি করে নিবে তারে
সে তো হবে না।।

মন যেন উড়ু উড়ু
উড়ন্ত এক ঝাক পায়রা
নিঃসীম আকাশের প্রান্তে
নতুন কিছু চাই জানতে।

মাটির ঘরে ডাকলে পরে।
আপন হয়ে সে যে রবে না।।

ভাব না যে দুরু দুরু
দূরন্ত খেয়ালের ছন্দে
কখনো মেঘের মত চঞ্চল
কখনো সোনা রোদে উজ্জ্বল।
আলো ছায়ায় পালিয়ে বেড়ায়।
ঠিকানা যে তার পাবে না।।

Transliteration in English

man to choa jabe na
dhara se je dibe na
bhalbasar pinjre
bandi kare nibe tare
se to habe na।।
man jen uru uru
urant ek jhak payra
nihsim akasher prante
natun kichu chai jante।
matir ghare dakle pare।
apan haye se je rabe na।।
bhab na je duru duru
durant kheyaler chande
kakhno megher mat chanchal
kakhno sona rode ujjbal।
alo chayay paliye beray।
thikana je tar pabe na।।