পলাতক সময়ের হাত ধরে
দেখা হয়েছে: 480
Bangla Lyrics
পলাতক সময়ের হাত ধরে
পালিয়ে গিয়েছে সেই দিনগুলো
হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো
হায় আসবে না জানি ফিরে
হাসি গানে ভরা সেই দিনগুলো।
হাসি গানে ভরা সেই দিনগুলো।
সঙ্গীরা ছিল যারা গেল কোথায়
আমি কোথায় আর তুমি কোথায়।
জীবন কী ঢেকে গেল নিজেরই ছায়ায়
হায় ফিরে আসবে কি না বলো সেই দিনগুলো
হাসি গানে ভরা সেই দিনগুলো।।
হাসি হাসি মুখগুলো যাই নি ভুলে
ছোট ছোট নামগুলো যাই নি ভুলে।
এখনও হৃদয়ে তারা ঢেউ যে তুলে
হায় ফিরে আসবে কি না বলো সেই দিনগুলো
হাসি গানে ভরা সেই দিনগুলো।।
Transliteration in English
palatak samyer hat dhare paliye giyeche sei dingulo hariye giyeche sei kshangulo hay asbe na jani phire hasi gane bhara sei dingulo। hasi gane bhara sei dingulo। sanggira chil jara gel kothay ami kothay ar tumi kothay। jiban ki dheke gel nijerai chayay hay phire asbe ki na balo sei dingulo hasi gane bhara sei dingulo।। hasi hasi mukhgulo jai ni bhule chot chot namgulo jai ni bhule। ekhanao hridye tara dheu je tule hay phire asbe ki na balo sei dingulo hasi gane bhara sei dingulo।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পলাতক সময়ের হাত ধরে” গানটি কে গেয়েছেন?
“পলাতক সময়ের হাত ধরে” গানটির শিল্পী: ফেরদৌস ওয়াহিদ। ফেরদৌস ওয়াহিদ এর আরও বাংলা গানের কথা দেখুন।
“পলাতক সময়ের হাত ধরে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাওসার আহমেদ চৌধুরী; সুরকার লাকী আখন্দ।
“পলাতক সময়ের হাত ধরে” কোন বিভাগের গান?
এই গানটি পপ সঙ্গীত বিভাগের অন্তর্গত। পপ সঙ্গীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“পলাতক সময়ের হাত ধরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।