দ্বিধা
দেখা হয়েছে: 172
Bangla Lyrics
রপ্ত করা শব্দগুলো দ্বিধার কাছে জব্দ, তাই
ভাষা খুঁজে পায় না ভাষা, কথার মুখে কথা নাই
মনের ঘরে তালা মারা
বন্দি আবেগ পায় না ছাড়া
কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই ।
সারাটা রাত মহড়া দেই তোমায় কিছু বলবো বলে
দিনের আলোয় সব ভুলে যাই তোমার মুখোমুখি হলে
ততোখানি পিছিয়ে আসি যতোখানি এগিয়ে যাই।
কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই ।
বর্ণমালার বর্ণগুলো কেমন যেন বর্ণহীন
রঙিন মনের রঙিন আবেগ লিখলে লাগে অর্থহীন
হাত বাড়াতে পাই না বলে তোমার দিকে মন বাড়াই।
কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই ।
Transliteration in English
rapt kara shabdgulo dbidhar kache jabd, tai bhasha khuje pay na bhasha, kathar mukhe katha nai maner ghare tala mara bandi abeg pay na chara keman kare bujhiye bali katkhani tomay chai । sarata rat mahra dei tomay kichu balbo bale diner aloy sab bhule jai tomar mukhomukhi hale tatokhani pichiye asi jatokhani egiye jai। keman kare bujhiye bali katkhani tomay chai । barnmalar barngulo keman jen barnhin rangin maner rangin abeg likhle lage orthhin hat barate pai na bale tomar dike man barai। keman kare bujhiye bali katkhani tomay chai ।