তোমার জন্যে
দেখা হয়েছে: 1.5K
Bangla Lyrics
তোমার জন্য মেঘলা দুপুর,
অসময়ে বর্ষণ
তোমার জন্য ক্ষনে দেখা আলো
বিকেলের আয়োজন
তোমার জন্য সুর খুঁজে পায়
আমার একলা গান
এ মরুভূমিতে তোমার জন্য
আমার পুষ্পস্নান
ডেকে যাই তোমাকে,
শুধু বার বার ডেকে যাই..
বিধুর আকাশে সন্ধ্যা তারাটি
তোমাকে ভেবে সাজাই ।।
তোমার জন্য মিছিলে মিছিলে
স্লোগানের উঠা পড়া
তোমার জন্য ভোরের আকাশ
শিউলি গন্ধে ভরা ।।
তোমাকে ভেবে এ জীবনে লাগে
ঝড়ের ভীষণ টান
এ মরুভূমিতে তোমার জন্য
আমার পুষ্পস্নান
ডেকে যাই তোমাকে,
শুধু বার বার ডেকে যাই
শারদ আলোতে আগমনী গানে
তোমাকেই খুঁজে পাই ।।
তোমার জন্য তুচ্ছ করেছি
অপমান অভিমান
তোমার জন্য বেপরোয়া বুকে
ভালবাসা পাই প্রান ।।
তোমার জন্য ভরা বাহে ধান
নবান্নে অঘ্রাণ
এ মরুভূমিতে তোমার জন্য
আমার পুষ্পস্নান
ডেকে যাই তোমাকে,
শুধু বার বার ডেকে যাই
বার বার এসে হে জন্মভূমি
তোমাকে যেন পাই ।।
বার বার এসে হে জন্মভূমি
তোমাকে যেন পাই
Transliteration in English
tomar janj meghla dupur, osamye barshan tomar janj kshane dekha alo bikeler ayojan tomar janj sur khuje pay amar ekla gan e marubhumite tomar janj amar pushpsnan deke jai tomake, shudhu bar bar deke jai.. bidhur akashe sandhja tarati tomake bhebe sajai ।। tomar janj michile michile sloganer utha para tomar janj bhorer akash shiuli gandhe bhara ।। tomake bhebe e jibne lage jharer bhishan tan e marubhumite tomar janj amar pushpsnan deke jai tomake, shudhu bar bar deke jai sharad alote agamni gane tomakei khuje pai ।। tomar janj tuchch karechi opman obhiman tomar janj beproa buke bhalbasa pai pran ।। tomar janj bhara bahe dhan nabanne oghran e marubhumite tomar janj amar pushpsnan deke jai tomake, shudhu bar bar deke jai bar bar ese he janmbhumi tomake jen pai ।। bar bar ese he janmbhumi tomake jen pai