মনবাড়ি

দেখা হয়েছে: 133

শিল্পী: জুয়েল মোর্শেদঅ্যালবাম: ত্রিভুজসুরকার: রাজিব হোসেনগীতিকার: রাজিব হোসেনবিভাগ: আধুনিক

Bangla Lyrics

একটা যায়গা রাখিস আমার লাগি
মনবাড়িতে তোর
যেখানেতে আমার রাত্রি,
আমার হবে ভোর
তুই রাখিস বন্ধু তা, এই ঘরটা
ছেড়ে কোথাও যাব না

ঘরের একটাই থাকবে দরজা
একটাই জনালা
ভালো থাকার সময় গুলোর
থাকবে আসা-যাওয়া
দিবি কি আমায় এমন এক ঘর
যেখানে নই আমি পর

ছুটবে বাতাস উঠোন জুড়ে
ছুটবে স্বপ্ন কিছু ঘরের ভেতর
তুই আর আমি ছুটবো তার পিছু
দিবি কি আমায় এমন এক ঘর
যেখানে নই আমি পর

Transliteration in English

ekta jayga rakhis amar lagi
manbarite tor
jekhanete amar ratri,
amar habe bhor
tui rakhis bandhu ta, ei gharta
chere kothao jab na
gharer ektai thakbe darja
ektai janala
bhalo thakar samay gulor
thakbe asa-jaoa
dibi ki amay eman ek ghar
jekhane nai ami par
chutbe batas uthon jure
chutbe sbapn kichu gharer bhetar
tui ar ami chutbo tar pichu
dibi ki amay eman ek ghar
jekhane nai ami par