এখানে দুজনে নির্জনে
দেখা হয়েছে: 419
Bangla Lyrics
এখানে দুজনে নির্জনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
পাখি শোনাবে যে গান
সুরে ভরে দেবে প্রাণ
ফুল দেবে ছড়িয়ে সুরভি
তুমি আমি হয়ে যাবো একাকার
প্রেম ছাড়া রবে না কিছু আর
তুমি সূর্য তুমি চন্দ্র
আমার দুটি নয়নে
এসো এসো হৃদয়েরও বিছানায়
দিন যেন এভাবেই কেটে যায়
আমি ধন্য আমি পূর্ণ
তোমায় পেয়ে জীবনে
Transliteration in English
ekhane dujne nirjne sajabo premerao prithibi pakhi shonabe je gan sure bhare debe pran phul debe chariye surbhi tumi ami haye jabo ekakar prem chara rabe na kichu ar tumi surj tumi chandr amar duti nayne eso eso hridyerao bichanay din jen ebhabei kete jay ami dhanj ami purn tomay peye jibne