এমনতো প্রেম হয়

দেখা হয়েছে: 3.3K

Bangla Lyrics

এমনতো প্রেম হয়
ও… চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও… পাষাণে বাঁধে যে হৃদয়

ও… যা কিছু আমার ছিল দিয়েছি তারে
ও… ভালোবাসা চিরদিন এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে
ও… কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়

ও… ফুল ফোটে ঝরে যায় এইত রীতি
ও… তবু কেন চিরদিন প্রেম-পিরিতি
শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয়

Transliteration in English

emanto prem hay
o… chokher jale katha kay
nije nije jbale pure
o… pashane badhe je hriday
o… ja kichu amar chil diyechi tare
o… bhalobasa chirdin emni kare
shat jbala buke niye
o… kede kede smriti haye ray
o… phul phote jhare jay eit riti
o… tabu ken chirdin prem-piriti
shat bjatha saye saye dhupshikha haye jege ray