নিশিকাব্য
দেখা হয়েছে: 154
Bangla Lyrics
নিশি গভীর হয়
চোখের পাতা এক হয় না….হয় না,
তুমি কাছে নেই বলে…
দু’চোখ নিদ্রা যায় না…
নিশি কাব্যে তোমার আগমন
দ্যেতনায় তবু এই তনু মন
কাছে এস,করব বরণ
বিনিদ্র রই তোমার কারণ
এই নিশি তুমি বিনা
পূর্ণতা পায় না, পায় না
তুমি কাছে নেই বলে দু’চোখ নিদ্রা যায় না
তুমি এলে এই নিশি আলোয় যাবে ভরে
নিশি থেকে উষা হবে মনের অগোচরে
তুমি এলেই তবে হবো নিদ্রা মগ্ন
হাহাকারে ভরা আজ এই নিশি লগ্ন
তোমার মুখটি করি স্মরণ
মনে আধাঁর স্মৃতি আবরণ
শূন্যতা, শূন্যতা আর হয় না সহন
নিশিজুড়ে আমার জাগরণ…
হাত বাড়িয়ে তোমায়
ছোঁয়া যায় না…যায় না,
তুমি কাছে নেই বলে
দু’চোখ নিদ্রা যায় না
Transliteration in English
nishi gabhir hay chokher pata ek hay na….hay na, tumi kache nei bale… du’chokh nidra jay na… nishi kabje tomar agaman djetnay tabu ei tanu man kache es,karab baran binidr rai tomar karan ei nishi tumi bina purnta pay na, pay na tumi kache nei bale du’chokh nidra jay na tumi ele ei nishi aloy jabe bhare nishi theke usha habe maner ogochre tumi elei tabe habo nidra magn hahakare bhara aj ei nishi lagn tomar mukhti kari smaran mane adhar smriti abaran shunjta, shunjta ar hay na sahan nishijure amar jagaran… hat bariye tomay choa jay na…jay na, tumi kache nei bale du’chokh nidra jay na