গোধূলী লগন
দেখা হয়েছে: 258
Bangla Lyrics
একসাথে দুজনে বৃষ্টিতে ভিজে একাকার
ভালবাসা নয়নে আজ তোমার আমার
এখন গোধূলী সময়, মন যেন কিছু চায়
চলোনা পাখি হয়ে, উড়াল দিই অজানায়
আসে যদি কাল বৈশাখী ঝড়,
বল তো কি হবে তারপর
মনে দুজনারই প্রেমের লহর
আসে এখন যদি কোন ঝড়
ঝড় আসবে আসুক
তাকিয়ে থাকতে চাই ঐ দু’নয়নে
ভয় করি না কোন
ঝড় জানেনা ভালবাসার মানে
আজ এই গোধূলি লগন, পাশাপাশি বসে দুজন
পাছে কিছু চায় মন
এই ভয়ে আছি এখন
আসে যদি কাল বৈশাখী ঝড়
যা হবার হোক না তারপর
মনে দুজনারই প্রেমের লহর
আসে এখন যদি কোন ঝড়
তোমাতে প্রেম সব
চাঁদ হয়ে আছ মন আকাশে
রংগীন আমার বাস্তব
আজ তোমার পাশে বসে
প্রেম করব কি অর্পণ
চলছে মাস শ্রাবণ
দেখেছি ভরে দু নয়ন
জানিনা কি হয় কখন
Transliteration in English
eksathe dujne brishtite bhije ekakar bhalbasa nayne aj tomar amar ekhan godhuli samay, man jen kichu chay chalona pakhi haye, ural dii ojanay ase jadi kal boishakhi jhar, bal to ki habe tarapar mane dujnarai premer lahar ase ekhan jadi kon jhar jhar asbe asuk takiye thakte chai oi du’nayne bhay kari na kon jhar janena bhalbasar mane aj ei godhuli lagan, pashapashi base dujan pache kichu chay man ei bhaye achi ekhan ase jadi kal boishakhi jhar ja habar hok na tarapar mane dujnarai premer lahar ase ekhan jadi kon jhar tomate prem sab chad haye ach man akashe ranggin amar bastab aj tomar pashe base prem karab ki orpan chalche mas shraban dekhechi bhare du nayan janina ki hay kakhan