চলছে

দেখা হয়েছে: 2K

শিল্পী: আশরাফ বাবুঅ্যালবাম: ত্রিরত্নের ক্ষ্যাপাসুরকার: আশরাফ বাবুগীতিকার: চারুবছর: 1994বিভাগ: র‍্যাপ

Bangla Lyrics

আজ এখনি আপনাদের কানে দিতে যাচ্ছি সম সাময়িক চলমান ঘটনা বলি। এখন যা কিছু শুনবেন আমাদের মুখে… প্লিজ আর কাউকে বলবেন না শুনতে।

বলছি তাহলে সব ঘটনা, ঘটনা সত্যি নয় রটনা
যাচাই করে না হয় দেখেন না
পত্র পত্রিকায় এত কিছু পাবেন না- চলছে
জব্বর বিনোদনের খবর এখন- চলছে
বাংলা ছবির ধুম পড়েছে এখন- চলছে
শাবনাজ-নাইম জুটি খুবই গরম, তাই পুরনো নায়িকারা সব হিংসায় জ্বলে শুধু
ফরীদির মাথায় গুঁড়চ্ছে ঘিরিঙ্গী প্ল্যান- চলছে
মৌসুমির ফিল্মে দারুণ পজিশন – চলছে
রূপনগর টিভির মূল আকর্ষণ, ওই হেলাল আর শামীমের-
ইঁদুর বিড়াল খেলা, কেঁদে চলেছে বিপাশা- চলছে
খুব ভালো চলে টিপু সুলতান- চলছে
হানিজ সংকেতের রম অনুষ্ঠান, ওই হয়রান গফুরের
বেহুদা প্যান-প্যানানী, অন্টি ভাবির গানে পাচ্ছে সংগীত উনুস্থান,
তাই বাংলা খবর ভালবাসেন আমার আব্বাজান- চলছে
হুইল সাবানের দালালের কথা- চলছে
আমি এখন ঢাকা কাল খুলনা, ও শ্রোতা শুনছেন নাকি আমাদেরই বিতলামি
সময় নষ্ট করবে জানি আমাদেরই এই গানটি- চলছে

ডিশ অ্যান্টেনার বাহাদুরি- চলছে
দেখো সারাদিন এম টিভি- চলছে
জী টিভির যত সুড়সুড়ি- চলছে
জুহি মাধুরীর নাচানাচি আর নাদিম, শ্রাবণের গানের চাক্কি- চলছে
নচিকেতার গান জীবনমুখী আর বম্বের হিন্দি গানের ঘ্যান ঘ্যানানি- চলছে
রাজা বাবু ছবির হিট গানটা- চলছে
অডিও ক্যাসেটের ভয়াবহতা, শুনি প্রতিদিন বাজারে অসংখ্য আর
ব্যঙ্গের ছাতার মতন জন্মেছে ব্যান্ড- চলছে
হিট হচ্ছে তবু ব্যান্ড এর গান, শুনি- রেনেসাঁ, এলো আর বি, সোলস আর মাইলস
গুন গুন করে কাটে সারাদিন বেশ মন- কেড়েছে, ফিরিয়ে দাও আর হৃদয়,
সেই তুমি আর এ এমন পরিচয়- চলছে
সোলো ক্যাসেটে তপন- বিশ্বজিত, দিলরুবার গাওয়া পাগল মন হিট!
ওই শাকিলা বেবি আর সামিনা নবী, তারা রেগেছে ধরে এখন গানের হালটি
আবার চেহারা দেখানো শিল্পীর গানও শুনি, না জানে তাল না জানে সুর! মনে হয় মারি লাথি
এরা নষ্ট করেছে গানের ভাব মুক্তি, শুনব না শুনবনা গান ঠিক করেছি- চলছে

তসলিমার বিক্রি কুরুচি- চলছে
খবর মুক্তি ফুলন-দেবী- চলছে
সারাদেশে মাস্তানের সন্ত্রাসী- চলছে
প্রশাসনের নামে ভেলকি বাজি- চলছে

বলছি তাহলে আবার শোনেন না, ১০০ বা খাঁটি নয় রটনা… শুনতে না চাইলে শুনবেন না! যা বলছি কিছু আর বলব না- চলছে

Transliteration in English

aj ekhni apnader kane dite jachchi sam samyik chalman ghatna bali। ekhan ja kichu shunben amader mukhe… plij ar kauke balben na shunte।
balchi tahle sab ghatna, ghatna satji nay ratna
jachai kare na hay dekhen na
patr patrikay et kichu paben na- chalche
jabbar binodner khabar ekhan- chalche
bangla chabir dhum pareche ekhan- chalche
shabnaj-naim juti khubai garam, tai purno nayikara sab hingsay jbale shudhu
pharidir mathay gurchche ghiringgi pljan- chalche
mousumir philme darun pajishan – chalche
rupanagar tibhir mul akarshan, oi helal ar shamimer-
idur biral khela, kede chaleche bipasha- chalche
khub bhalo chale tipu sultan- chalche
hanij sangketer ram onushthan, oi hayran gaphurer
behuda pjan-pjanani, onti bhabir gane pachche sanggit unusthan,
tai bangla khabar bhalbasen amar abbajan- chalche
huil sabaner dalaler katha- chalche
ami ekhan dhaka kal khulna, o shrota shunchen naki amaderai bitlami
samay nasht karbe jani amaderai ei ganti- chalche
dish o্jantenar bahaduri- chalche
dekho saradin em tibhi- chalche
ji tibhir jat sursuri- chalche
juhi madhurir nachanachi ar nadim, shrabner ganer chakki- chalche
nachiketar gan jibanmukhi ar bamber hindi ganer ghjan ghjanani- chalche
raja babu chabir hit ganta- chalche
odio kjaseter bhayabahta, shuni pratidin bajare osangkhj ar
bjangger chatar matan janmeche bjand- chalche
hit hachche tabu bjand er gan, shuni- renesa, elo ar bi, solas ar mailas
gun gun kare kate saradin besh man- kereche, phiriye dao ar hriday,
sei tumi ar e eman parichay- chalche
solo kjasete tapan- bishbjit, dilrubar gaoa pagal man hit!
oi shakila bebi ar samina nabi, tara regeche dhare ekhan ganer halti
abar chehara dekhano shilpir ganao shuni, na jane tal na jane sur! mane hay mari lathi
era nasht kareche ganer bhab mukti, shunab na shunabna gan thik karechi- chalche
taslimar bikri kuruchi- chalche
khabar mukti phulan-debi- chalche
saradeshe mastaner santrasi- chalche
prashasner name bhelki baji- chalche
balchi tahle abar shonen na, 100 ba khati nay ratna… shunte na chaile shunben na! ja balchi kichu ar balab na- chalche