অনুভূতি

দেখা হয়েছে: 857

শিল্পী: পার্থ বড়ুয়াঅ্যালবাম: আজ দিন কাটুক গানেসুরকার: আশ্রাফ বাবুগীতিকার: পার্থ বড়ুয়াবছর: 1995বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

ছিঁড়ে যাওয়া অনুভূতি কেঁদে ফিরে
ভবঘুরে বিবাগী মনটা নিয়ে
ছেঁড়া ভালবাসা কাঁদে বিছানাতে
ভালোলাগা জেগেছে ক্লান্ত চোখে
কল্পনা ছুটে যায় ক্লান্তির কাছে
কামনারা একাকী অপেক্ষাতে
ধুলোপড়া ডায়েরির পাতা গুলো
নেচে উঠে আবেগের স্মৃতি গুলো

“অনন্ত রাত্রি তে ঘুমের চোখে কথা বলে
ভালবাসা গুলো কিছু প্রেমহারা একা এই বুকে
ভেঙ্গে যায় বেদনার গুণে ধরা ভাঙ্গা দরজা
মনে পড়ে জীবনের এই ক্লান্তিতে ভালোলাগা”

দুরে থাকা স্মৃতি গুলো কাছে আসে
প্রতিরাতে সন্ধানী আবেগ কাঁদে
অচল এই হৃদয়ের কষ্ট দেখে
অশান্ত আবেগের ঘুম দুচোখে
উড়ে যাওয়া পথহারা পাখি বলে-
কষ্টের রং কেন আঁকা নীলে
ছিঁড়ে যাওয়া বোধগুলো কষ্টে ঢাকা
মনে হয় পৃথিবীর নেই তো চাওয়া

“অনন্ত রাত্রি তে ঘুমের চোখে কথা বলে
ভালবাসা গুলো কিছু প্রেমহারা একা এই বুকে
ভেঙ্গে যায় বেদনার গুনে ধরা ভাঙ্গা দরজা
মনে পড়ে জীবনের এই ক্লান্তিতে ভালোলাগা”

ছিঁড়ে যাওয়া অনুভূতি কেঁদে ফিরে
ভবঘুরে বিবাগী মনটা নিয়ে
ছেঁড়া ভালবাসা কাঁদে বিছানাতে
ভালোলাগা জেগেছে ক্লান্ত চোখে
ফেলে আসা সব ছবি জ্বলে ওঠে
জীবনের আবেগী কষ্ট দেখে
ছিঁড়ে যাওয়া সব চিঠি কথা বলে
এই আমি বিবাগী একলা ঘরে
ছেঁড়া ভালবাসা কাঁদে বিছানাতে
এই আমি বিবাগী একলা ঘরে

Transliteration in English

chire jaoa onubhuti kede phire
bhabghure bibagi manta niye
chera bhalbasa kade bichanate
bhalolaga jegeche klant chokhe
kalpna chute jay klantir kache
kamnara ekaki opekshate
dhulopra dayerir pata gulo
neche uthe abeger smriti gulo
“onant ratri te ghumer chokhe katha bale
bhalbasa gulo kichu premhara eka ei buke
bhengge jay bednar gune dhara bhangga darja
mane pare jibner ei klantite bhalolaga”
dure thaka smriti gulo kache ase
pratirate sandhani abeg kade
ochal ei hridyer kasht dekhe
oshant abeger ghum duchokhe
ure jaoa pathhara pakhi bale-
kashter rang ken aka nile
chire jaoa bodhgulo kashte dhaka
mane hay prithibir nei to chaoa
“onant ratri te ghumer chokhe katha bale
bhalbasa gulo kichu premhara eka ei buke
bhengge jay bednar gune dhara bhangga darja
mane pare jibner ei klantite bhalolaga”
chire jaoa onubhuti kede phire
bhabghure bibagi manta niye
chera bhalbasa kade bichanate
bhalolaga jegeche klant chokhe
phele asa sab chabi jbale othe
jibner abegi kasht dekhe
chire jaoa sab chithi katha bale
ei ami bibagi ekla ghare
chera bhalbasa kade bichanate
ei ami bibagi ekla ghare