হাল জামানার রাজনীতি

দেখা হয়েছে: 139

শিল্পী: মেজবাহঅ্যালবাম: ডিফারেন্ট টাচসুরকার: মেজবাহগীতিকার: মেজবাহবছর: 1991বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

হাল জামানার রাজনীতি ভাই করতাছি যে আমরা সবাই
পেছন পকেট সদাই গরম গলা বাজির আছে যে সায়।

এ মন হায়-
একবার দুইবার নেতা হইবার চায়
শুনছি নাকি নেতারা সব এয়ারকন্ডিশন খায়।

হরতাল মিছিল চালাইয়া যাও, রিকশা গাড়ি ভাইঙ্গা ফালাও
পেছন পেছন আছি আমি, কোন কিছুর ভরসা নাই।

বিশ্রামেতে যাইয়া নেতা স্বপ্নে চোখ ভুলায়
বঙ্গভবন যাইতে নেতা মার্সিডিজ চালায়
বাইরে গরম চলতে আছে, সেখানে ছাড় নাই
মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকাই।

বড় সাধ,
একবার আমি মিনিস্টার হব
মিনিস্টারই না পাইলেও এমপি হব।

ইলেকশনে দাঁড়াইবেন ভাই শিক্ষাগত যোগ্যতা চাই
প্রাইমারি পাশ না হইলে স্যার হইয়া যাইবেন ডিস-কোয়ালিফাই।

দেশের সেবা করব বলে, দাড়াইছি ভাই দলে দলে
খুন খারাবি দোষ তাতে কি? রায়টা আমার পক্ষে যে চাই
গণপতি কবে হব, সুইস ব্যাঙ্কে নোট জমাব
হর হামেশা চিন্তা শুধু বিনা লাভে দিন বুঝি যায়।

এবার কন,
কার কি মনে চায় একটা বার হুনতাম
কপাল গুনে যদি দেশের গদিটা পাইতাম।

একশ কথার এক কথা ভাই, বলতে মোদের দোষ কিছু নাই
ভক্তি আছে যেমন তেমন, কাম করনের নাইকো বালাই
ঝড় বন্যাতে ভাইসা গেছে, বৈদেশি ডলার আইসাছে
ডুব দিয়াছে কোন গুদামে, আমরা কিন্তু কিছু দেহি নাই।

(দুঃখে মোদের দিন কাটে যে, এই বিভাগে নাই কিছু নাই
খুলনাবাসীর ভার্সিটি কি এই জনমে হইবে জিগাই
বিচার নাই এই দেশেতে তোমরা সবে গাও
আমরিকাতে লাগতে পারে ইমিগ্রেশন চাই
বিচার নাই এই দেশেতে তোমরা সবে গাও
আমরিকাতে যাব মোরা ইমিগ্রেশন চাই)

Transliteration in English

hal jamanar rajniti bhai kartachi je amra sabai
pechan paket sadai garam gala bajir ache je say।
e man hay-
ekbar duibar neta haibar chay
shunchi naki netara sab eyarakndishan khay।
hartal michil chalaiya jao, riksha gari bhaingga phalao
pechan pechan achi ami, kon kichur bharsa nai।
bishramete jaiya neta sbapne chokh bhulay
banggabhaban jaite neta marsidij chalay
baire garam chalte ache, sekhane char nai
marle marbo jubakra sab, ar marle tokai।
bar sadh,
ekbar ami ministar hab
ministarai na paileo empi hab।
ilekashne daraiben bhai shikshagat jogjta chai
praimari pash na haile sjar haiya jaiben dis-koaliphai।
desher seba karab bale, daraichi bhai dale dale
khun kharabi dosh tate ki? rayta amar pakshe je chai
ganapti kabe hab, suis bjangke not jamab
har hamesha chinta shudhu bina labhe din bujhi jay।
ebar kan,
kar ki mane chay ekta bar huntam
kapal gune jadi desher gadita paitam।
ekash kathar ek katha bhai, balte moder dosh kichu nai
bhakti ache jeman teman, kam karner naiko balai
jhar banjate bhaisa geche, boideshi dalar aisache
dub diyache kon gudame, amra kintu kichu dehi nai।
(duhkhe moder din kate je, ei bibhage nai kichu nai
khulnabasir bharsiti ki ei janme haibe jigai
bichar nai ei deshete tomra sabe gao
amrikate lagte pare imigreshan chai
bichar nai ei deshete tomra sabe gao
amrikate jab mora imigreshan chai)