সময়ের ছলনা
দেখা হয়েছে: 627
Bangla Lyrics
একাকী হৃদয়ে থাকবে আর কতকাল
ছন্নছাড়া অভিমান
নিরালায় একাকী শুনবো আর কতকাল
অন্ধকারের কলতান
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলী বলে যায় যে আমাকে
সময়ের ছলনায় ভুলে যাব অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
দুঃস্বপ্নের দিন,থমকে যে যায়
শুধু অবিরাম সময় বয়ে যায়
কত বিষাদে কত বিরহে কত প্রহর কেতে গেছে
বোবা সময়ের মৃদু পরশে সব যন্ত্রনা মুছে গেছে
সময়ের ছলনায় ভুলে যাব অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
নিঃসঙ্গ প্রাসাদে লিখব আর কতকাল
দীর্ঘশ্বাসের কবিতা
মেঘ ঢাকা আকাশে আঁকব আর কতকাল
রঙ্গহীন ধূসর জলছবি
সময়ের ছলনায় ভুলে যাব অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
Transliteration in English
ekaki hridye thakbe ar katkal channchara obhiman niralay ekaki shunbo ar katkal ondhkarer kaltan nemechi tai ami jibner pathe bataser kakli bale jay je amake samyer chalnay bhule jab obhiman samyer chalnay muche jabe pichutan duhsbpner din,thamke je jay shudhu obiram samay baye jay kat bishade kat birhe kat prahar kete geche boba samyer mridu parshe sab jantrna muche geche samyer chalnay bhule jab obhiman samyer chalnay muche jabe pichutan nihsangg prasade likhab ar katkal dirghshbaser kabita megh dhaka akashe akab ar katkal rangghin dhusar jalachbi samyer chalnay bhule jab obhiman samyer chalnay muche jabe pichutan