হাতের কাকন ফেলেছি খুলে
দেখা হয়েছে: 315
Bangla Lyrics
হাতের কাকন ফেলেছি খুলে কাজল নেই চোখে
তবু তোমার কাছে যাব যা বলে বলুক লোকে।।
যখন তুমি আসবে বলে ছিলেম দিশেহারা
বাতাসে ছিল আমন্ত্রন আকাশে ছিল তাঁরা।
জানি না হায় সেদিন আমার প্রদ্বীপ নেভালো কে।।
কে জানে আজ এতদিনে পারবে কি না চিনতে
এখনও প্রেম আগের মত আছে কি হৃদয় বৃন্তে
তবুও আমি শুন্য হাতে এলেম পথে নেমে
তোমাকে কাছে পাব বলে শুধুই তোমার প্রেমে
দেখতো এবার চিনো না কি কে আমি বলতো কে।।
Transliteration in English
hater kakan phelechi khule kajal nei chokhe tabu tomar kache jab ja bale baluk loke।। jakhan tumi asbe bale chilem dishehara batase chil amantran akashe chil tara। jani na hay sedin amar pradbip nebhalo ke।। ke jane aj etdine parbe ki na chinte ekhanao prem ager mat ache ki hriday brinte tabuo ami shunj hate elem pathe neme tomake kache pab bale shudhui tomar preme dekhto ebar chino na ki ke ami balto ke।।