মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা
দেখা হয়েছে: 37
Bangla Lyrics
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা–
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা।।
গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে–
জানি তুমি তারে ভুলিবে না কোনোমতে
যার সাথে তব হল এক দিন মিলনমেলা।।
জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানে
মিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণে।
খনে খনে এই চিরবিরহের ভান,
খনে খনে এই ভয়রোমাঞ্চদান–
তোমার প্রণয়ে সত্য সোহাগে মিথ্যা হেলা।।
Transliteration in English
mukhkhani kar malin bidhur jabar bela– jani ami jani, se tab madhur chaler khela।। gopan chihn eke jabe tab rathe– jani tumi tare bhulibe na konomte jar sathe tab hal ek din milanmela।। jani ami jabe akhijal bhare raser snane milner bij ongkur dhare nabin prane। khane khane ei chirbirher bhan, khane khane ei bhayromanchdan– tomar pranye satj sohage mithja hela।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা” গানটি শুরু হয়:
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা–
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা।।
গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে–
জানি তুমি তারে ভুলিবে না কোনোমতে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা” গানটি কে গেয়েছেন?
“মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা” গানটির শিল্পী: কবির সুমন। কবির সুমন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।