গান গাই আমার মনরে বুঝাই

দেখা হয়েছে: 913

শিল্পী: কায়াঅ্যালবাম: কৃষ্ণসুরকার: হাবিবগীতিকার: শাহ আব্দুল করিমবছর: 2009বিভাগ: বাউল

Bangla Lyrics

গান গাই আমার মনরে বুঝাই
মন থাকে পাগলপারা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি
পাব বলে আশা রাখি না পাইলে যাব মারা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

গান আমার জপমালা গানে খুলে প্রেমের তালা
প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

ভাবে করিম দ্বীনহীন আসবে কি আর শুভদিন
জল ছাড়া কি বাঁচিবে মীন ডুবলে কি ভাসে মরা
আর কিছু চায়না মনে গান ছাড়া ।।

Transliteration in English

gan gai amar manre bujhai
man thake pagalpara
ar kichu chayna mane gan chara ।।
gane bandhure daki gane premer chabi aki
pab bale asha rakhi na paile jab mara
ar kichu chayna mane gan chara ।।
gan amar japmala gane khule premer tala
pran bandhu chikan kala ontre dey ishara
ar kichu chayna mane gan chara ।।
bhabe karim dbinhin asbe ki ar shubhdin
jal chara ki bachibe min duble ki bhase mara
ar kichu chayna mane gan chara ।।