তুমি কেন বোঝ না যে
দেখা হয়েছে: 157
Bangla Lyrics
তুমি কেন বোঝ না যে চরণ লাজে চলে না যে
সহজে আসতে যে পারি না, পারি না
হৃদয় আমার মানে না যে শুধু যাচে তোমায় কাছে
একা আমি রইতে যে পারি না, পারি না
একা একা বসে ভাবতে তোমায় কত ভাল লাগে
তুমি আছ যেন স্বপ্নে আমার মনে অনুরাগে।
স্বপ্নতে এই মেটে না যে স্বাদ
কাছে কেন পাই না বল না।।
এমনি করেই যদি দিন চলে যায় শুধু অকারণে
পথ পানে চেয়ে ফুরাবে না দিন কি গো এ জীবনে
পথ চলা যে কত মধুর মধুর হয় লগ্ন এলে
পাওয়া না পাওয়ার স্মৃতি ছন্দ আনে প্রেম রয়েছে বলে
স্মৃতি বুঝি ছবির মত কথা কেন কয় না বলে না।।
Transliteration in English
tumi ken bojh na je charan laje chale na je sahje aste je pari na, pari na hriday amar mane na je shudhu jache tomay kache eka ami raite je pari na, pari na eka eka base bhabte tomay kat bhal lage tumi ach jen sbapne amar mane onurage। sbapnte ei mete na je sbad kache ken pai na bal na।। emni karei jadi din chale jay shudhu okarne path pane cheye phurabe na din ki go e jibne path chala je kat madhur madhur hay lagn ele paoa na paoar smriti chand ane prem rayeche bale smriti bujhi chabir mat katha ken kay na bale na।।