জানতাম যদি শুভংকরের ফাকি
আমার ঘরে পড়তো না ভাই শূন্য।
আমি বোকার হদ্দ পড়ে আছি একা।
রইলো না কেউ আমার জন্য।।
দুয়ে দুয়ে চার আবার দুই দুগুনে বার।
যোগ বিয়োগের অত্যাচারে একি অতাচার
বুদ্ধিমানেই হিমসিম খায় (আরে)।
আমি তো ভাই নগন্য।।
এ সংসারে সং আছে নানান রংবেরং।
বেঁচে থাকার ঝামেলাতে করছে সবাই ঢং
নিজের হাতে কাজ করি ভাই।
নিজেই আমি তাই ধন্য।।
এতো ভাবনার বল কি আছে দরকার।
লেত্তি ধরে লাট্টু ঘুড়াক যত খুশি তার
চলবো সবার খেদমত করে (আমি)।
বুঝি নাই ভাই পাপ পূন্য।।