ছবি যেন শুধু ছবি নয়
আজ কেন তাই মনে হয়
এ যেন ওগো দুটি প্রানের কথা বিনিময়।।
এতো দিন কেন আড়ালে ছিলে
রঙের ছোয়ায় যদি ধরাই দিলে।
ওগো চিত্রলেখা একই স্বপ্ন দেখা।
আমার হৃদয়ে কেন জাগে সংশয়।।
তোমার মত যদি শিল্পী হতেম
ভাষার তুমিতে সব লিখে যেতেম।
ওগো সঞ্চারিনী মোর মনোহারিনী।
আমার জীবনে তুমি একই বিস্ময়।।