ঐ আকাশের তাঁরায় তাঁরায়

দেখা হয়েছে: 271

শিল্পী: রাশেদসুরকার: শওকত আলী ইমনগীতিকার: আসিফ ইকবালবিভাগ: আধুনিক

Bangla Lyrics

ওই আকাশের তাঁরায় তাঁরায়, চাঁদের জোছনায়
ঝিরি ঝিরি কাঁপন করা উদাসী হাওয়ায়
আমার হৃদয় জুড়ে আছো, স্মৃতির পাতায় পাতায়
স্মৃতির বুকে অশ্রু ঝরে, হৃদয় ভেসে যায়

আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়…

কত স্বপ্ন ছিল বুকের ভেতর, তোমায় নিয়ে মাগো
সেই স্বপ্নগুলো থমকে আছে, তুমি এসে দেখো।
তোমার ছেলে কাটছে সময় এমন অসহায়

আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়…

আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি
এই হৃদয় খানি উজাড় করে মা বলে ডাকি।
কেমন করে নীরব থাকো, কোন সে মমতায়

আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়…

Transliteration in English

oi akasher taray taray, chader jochnay
jhiri jhiri kapan kara udasi haoay
amar hriday jure acho, smritir patay patay
smritir buke oshru jhare, hriday bhese jay
ami khujechi tomay mago, ami khujechi tomay…
kat sbapn chil buker bhetar, tomay niye mago
sei sbapngulo thamke ache, tumi ese dekho।
tomar chele katche samay eman oshay
ami khujechi tomay mago, ami khujechi tomay…
aj ichche kare tomar kole ektu matha rakhi
ei hriday khani ujar kare ma bale daki।
keman kare nirab thako, kon se mamtay
ami khujechi tomay mago, ami khujechi tomay…