দুটি মন আর নেই দু’জনার
দেখা হয়েছে: 301
Bangla Lyrics
দুটি মন আর নেই দু’জনার
রাত বলে আমি সাথী হবো যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রবো যে
ফুল বলে রঙে আর ছেয়ো না
পাখী বলে আর গান গেয়ো না
আমাদের মিতালী মায়াতে
কানে কানে কত কথা কব যে
শুকতারা বলে আমি আছি তো
দিশাহারা হতে আর ভয় কি
পাছে ঘুম ঝরে পড়ে দু’চোখে
হাসি মুখে তাই জেগে রবো যে
Transliteration in English
duti man ar nei du’janar rat bale ami sathi habo je phaguner rate ami rupaktha haye kache rabo je phul bale range ar cheyo na pakhi bale ar gan geyo na amader mitali mayate kane kane kat katha kab je shuktara bale ami achi to dishahara hate ar bhay ki pache ghum jhare pare du’chokhe hasi mukhe tai jege rabo je