আমার মনের কোণের বাইরে
দেখা হয়েছে: 64
Bangla Lyrics
আমার মনের কোণের বাইরে
আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে।।
কোন্ অনেক দূরে উদাস সুরে
আভাস যে কার পাই রে-
আছে-আছে নাই রে।।
আমার দুই আঁখি হল হারা,
কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা।
কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়,
কাঁপে হৃদয় তাই রে-
গুন্গুনিয়ে গাই রে।।
Transliteration in English
amar maner koner baire ami janla khule kshane kshane chai re।। kon onek dure udas sure abhas je kar pai re- ache-ache nai re।। amar dui akhi hal hara, kon gagne khoje kon sandhjatara। kar chaya amay chuye je jay, kape hriday tai re- gunguniye gai re।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার মনের কোণের বাইরে” গানটি কে গেয়েছেন?
“আমার মনের কোণের বাইরে” গানটির শিল্পী: আরতি মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমার মনের কোণের বাইরে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“আমার মনের কোণের বাইরে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার মনের কোণের বাইরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।