মনে রবে কি না রবে আমারে
দেখা হয়েছে: 167
Bangla Lyrics
মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই, মনে নাই।।
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই।।
চলে যায় দিন, যতখন আছি পথে
যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত সুখের হাসি
দেখিতে যে চাই
তাই অকারণে গান গাই।।
ফাগুনের ফুল যায় ঝরিয়া
ফাগুনের অবসানে
ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া,
আর কিছু নাহি জানে।
ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ
গান সারা হবে, থেমে যাবে বীন
যতখন থাকি ভরে দিবে না কি
এ খেলারই ভেলাটাই
তাই অকারণে গান গাই।।
Transliteration in English
mane rabe ki na rabe amare se amar mane nai, mane nai।। kshane kshane asi tab duyare, okarne gan gai।। chale jay din, jatakhan achi pathe jete jadi asi kachakachi tomar mukher chakit sukher hasi dekhite je chai tai okarne gan gai।। phaguner phul jay jhariya phaguner obsane kshaniker muthi dey bhariya, ar kichu nahi jane। phuraibe din, alo habe kshin gan sara habe, theme jabe bin jatakhan thaki bhare dibe na ki e khelarai bhelatai tai okarne gan gai।।