দ্বীপ ছিল শিখা ছিল

দেখা হয়েছে: 0

শিল্পী: মান্না দেবিভাগ: আধুনিক

Bangla Lyrics

দ্বীপ ছিল শিখা ছিল
শুধু তুমিই ছিলে না
বলে আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না
বলে মন কথা বললো না।।

ঝর্নাকে মনে হয় নদী।
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না।।

বুক ভরা আশা নিয়ে
মন আমার শুধু শুধু কাছে এলো
পারলো না দিতে কিছু উপহার

যে মালার ফুল গেছে ঝরে।
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল রয়ে গেলো
কেউ দোললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না ।।

Transliteration in English

dbip chil shikha chil
shudhu tumii chile na
bale alo jballo na
bhasha chil katha chil
kache dakle na
bale man katha ballo na।।
jharnake mane hay nadi।
sagar na dake kabhu jadi
tai jete jete thamlo se
baye challo na
kache dakle na bale
man katha ballo na।।
buk bhara asha niye
man amar shudhu shudhu kache elo
parlo na dite kichu uphar
je malar phul geche jhare।
rekhechi se phul buke kare
tai ei phul raye gelo
keu dollo na
kache dakle na bale
man katha ballo na ।।