কালের মন্দিরা যে সদাই বাজে
দেখা হয়েছে: 12
Bangla Lyrics
কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে,
সুপ্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন সংঘাতে ।।
বাজে ফুলে বাজে কাঁটায়, আলোছায়ার জোয়ার-ভাঁটায়,
প্রাণের মাঝে ওই-যে বাজে দুঃখে সুখে শঙ্কাতে ।।
তালে তালে সাঁঝ-সকালে রূপ-সাগরে ঢেউ লাগে।
সাদা-কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানা রঙ জাগে।
এই তালে তোর গান বেঁধে নে- কান্নাহাসির তান সেধে নে,
ডাক দিল শোন্ মরণ বাঁচন নাচন-সভার ডঙ্কাতে ।।
Transliteration in English
kaler mandira je sadai baje daine baye dui hate, supti chute nritj uthe nitj nutan sangghate ।। baje phule baje katay, alochayar joar-bhatay, praner majhe oi-je baje duhkhe sukhe shangkate ।। tale tale sajh-sakale rup-sagre dheu lage। sada-kalor dbandbe je oi chande nana rang jage। ei tale tor gan bedhe ne- kannahasir tan sedhe ne, dak dil shon maran bachan nachan-sabhar dangkate ।।