আরও দূরে চল যাই
ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি
তুমি আছো আমি আছি
পাশাপাশি ঘুরে আসি।।
পায়ে পায়ে পথ চলা
সেই কথা হোক বলা।
সেই মনেই যেন শুনি
ভালোবাসি ভালোবাসি
মন নিয়ে কাছাকাছি
তুমি আছো আমি আছি
পাশা পাশি ঘুরে আসি।।
রেখেছি হাত ধরে
এক হয়ে অন্তরে।
সব শেষে তাই এসে
ঝরে হাসি ঝরে হাসি
মন নিয়ে কাছাকাছি
তুমি আছো আমি আছি
পাশাপাশি ঘুরে আসি।।