যেতে যেতে একলা পথে
দেখা হয়েছে: 668
Bangla Lyrics
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।
ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার
ঝড়কে পেলেম সাথি॥
আকাশকোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি॥
যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে।
বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে—
কোন্ পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি॥
Transliteration in English
jete jete ekla pathe nibeche mor bati। jhar eseche ore ore, jhar eseche ore ebar jharke pelem sathi॥ akashkone sarbneshe kshane kshane uthche hese, pralay amar keshe beshe karche matamati॥ je path diye jetechilem bhuliye dil tare, abar kotha chalte habe gabhir ondhkare। bujhi ba ei bajrarbe nutan pather barta kabe— kon purite giye tabe prabhat habe rati॥