কিভাবে কাঁদাবে

দেখা হয়েছে: 174

শিল্পী: খালিদঅ্যালবাম: ওরা এগারো জনসুরকার: প্রিন্স মাহমুদগীতিকার: লতিফুল ইসলাম শিবলীবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

যতটা মেঘ হলে বৃষ্টি নামে
ততোটা মেঘ বুকে রেখেছি পুষে
কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো।।
কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?।।

তুমি জানলেনা, জানতেও চাওনি,
তুমি বুঝলে না, বুঝতেও চাওনি।
একটা মানুষ কত সয়ে বাঁচতে পারে
একটা হৃদয় কত পুড়ে জ্বলতে পারে।

যতটা তাপ পেলে হৃদয় গলে
ততোটা আগুন বুকে রেখেছি জ্বেলে।
কিভাবে আমায় তুমি পোড়াবে বলো?
কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?।।

তুমি বুঝলেনা, বুঝতেও চাওনি,
তুমি জানলেনা, জানতেও চাওনি,
একটা পথ কতদুর যেতে পারে
একটা জীবন কতোটা টানতে পারে।

যতটা মেঘ হলে বৃষ্টি নামে
ততোটা মেঘ বুকে রেখেছি পুষে
কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো।।
কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো?।।

Transliteration in English

jatta megh hale brishti name
tatota megh buke rekhechi pushe
kibhabe amay tumi kadabe balo।।
kibhabe amay tumi kadabe balo?।।
tumi janlena, janteo chaoni,
tumi bujhle na, bujhteo chaoni।
ekta manush kat saye bachte pare
ekta hriday kat pure jbalte pare।
jatta tap pele hriday gale
tatota agun buke rekhechi jbele।
kibhabe amay tumi porabe balo?
kibhabe amay tumi kadabe balo?।।
tumi bujhlena, bujhteo chaoni,
tumi janlena, janteo chaoni,
ekta path katdur jete pare
ekta jiban katota tante pare।
jatta megh hale brishti name
tatota megh buke rekhechi pushe
kibhabe amay tumi kadabe balo।।
kibhabe amay tumi kadabe balo?।।