রঙের গান

দেখা হয়েছে: 655

শিল্পী: জলের গানঅ্যালবাম: অতল জলের গানসুরকার: রাহুল আনন্দগীতিকার: কনক আদিত্যবছর: 2012বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ।
শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ।
কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥
ভাসতে ভাসতে সবুজ বিলের কুচলা কালো জলে,
সাদা ফুলের হলুদ রেণু মেঘ পাখিদের দলে।
ধূসর ঘুঘুর সাদা ফোটায় একলা দুপুর কাঁদে,
ঝলমলিয়ে রোদের ছায়া পড়লো রঙের ফাঁদে॥

ধানের ক্ষেতে সবুজ বাতাস, ধূসর-কালো কাক
নীল আকাশে দুহাত মেলে শঙ্খচিলের ডাক।
রংধনু রঙে খলসে-পুটির ঝাঁক॥

Transliteration in English

liluya batas, nirag pani, ayesi boithar chup।
shaluk-saday ghasaphringta urte urte chup।
kalo pankouri bhaste bhaste dub॥
bhaste bhaste sabuj biler kuchla kalo jale,
sada phuler halud renu megh pakhider dale।
dhusar ghughur sada photay ekla dupur kade,
jhalamliye roder chaya parlo ranger phade॥
dhaner kshete sabuj batas, dhusar-kalo kak
nil akashe duhat mele shangkhchiler dak।
rangdhnu range khalse-putir jhak॥